সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71জেলার খবর
শ্বশুরবাড়ি যাওয়ার পথে গঙ্গাচড়ায় প্রাণ হারালেন ব্যবসায়ী১১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গরুবাহী নসিমনের চাপায় মিজানুর রহমান ভুট্টু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গঙ্গাচড়া-বেতগাড়ী সড়কের বড়বিল ইউনিয়নের মালিপের বাজার সংলগ্ন হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিজানুর রহমান ভুট্টু উপজেলা সদর ইউনিয়নের ধামুর এলাকার মকবুল মিয়ার ছেলে। তিনি ভুট্টা ও তামাকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মিজানুর রহমান মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরিবারের সদস্যদের জন্য সঙ্গে বিস্কুট ও শক্তিপ্লাসও নিয়েছিলেন। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই তিনি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি গরুবাহী নসিমন আসতে দেখে তিনি মোটরসাইকেল থামিয়ে দাঁড়ান। এ সময় নসিমনের একটি অংশ তাঁর শরীরে আঘাত করলে তিনি গাড়িটির নিচে পড়ে যান। পরে নসিমনটি তাঁকে কিছুদূর টেনে নিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।দুর্ঘটনার পর নসিমনের চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি