logo

জেলার খবর

রংপুরে ১১ দলের সমাবেশ থেকে চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান
প্রতিবেদক: শফিকুজ্জামান সোহেল, ‎রংপুর জেলা |

১১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

‎গণভোটে প্রদত্ত গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও ‘পুশ-ইন’ বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের চার দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।‎শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

‎‎সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখাতে হবে। তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।‎সভাপতির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চার দফা দাবি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের মতামত ও গণরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।‎সমাবেশে আরও বক্তব্য দেন এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন এবং নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী। বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং চার দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।‎সমাবেশে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।‎এদিকে সমাবেশকে কেন্দ্র করে রংপুর মহানগরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71