logo

জেলার খবর

লৌহজংয়ে ডিবির অভযানে ৫ মোটরসাইকেল সহ বিপুল পরিমাণ মা/দ/ক উদ্ধার
প্রতিবেদক: আবু নাসের খান লিমন, মুন্সিগঞ্জ |

১৩ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।সোমাবর সকালে পদ্মাসেতুর উওর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তার নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জের বাপ্পী চত্বর এলাকা থেকে সুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ি উপজেলা থেকে হৃদয় দেওয়ান ও সজিব পাইককে আটক করা হয়।পুলিশের অভিযানে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লৌহজং উপজেলার গোয়ালি মান্দা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিন নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুইটি মোটরসাইকেল, ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস):কামরান হোসেন,শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক অর্জুন দাস,পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71