জেলার খবর
বেসরকারি বৃত্তিতে অভাবনীয় সাফল্যের পর প্রাথমিক বৃত্তিতেও ঈর্ষণীয় সাফল্য১৩ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশুমেলা বিদ্যানিকেতন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা, কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে একই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, স্থানীয় শিক্ষানুরাগীরা ও এত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম বাবু মনে করেন, সীমিত সংখ্যক পরীক্ষার্থী নিয়ে এমন সাফল্য শিশুমেলা বিদ্যানিকেতনের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিকতার উজ্জ্বল প্রমাণ। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আরও বড় সাফল্য অর্জন করে বেলকুচির শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71