logo

জেলার খবর

বাল্যবিবাহ,মা/দ/ক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে পীরগঞ্জে সচেতনতামূলক সভা

১৩ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক, মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, শিশুশ্রম, আত্মহত্যা ও অপমৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এছাড়াও হাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ ও সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। বাল্যবিবাহ, যৌতুক, মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71