জেলার খবর
কসবায় ব্যাংকার হ/ত্যা কারির ফাঁ/সি/র দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার উত্তরা ব্যাংক পিএলসি গোপীনাথপুর শাখা'র প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলামের উপর বর্বরোচিত হামলা-খুনের প্রতিবাদে ও হত্যাকারি খুনি আলীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকালে ব্যাংকার্স ফোরাম নবীনগরের উদ্যোগে উপজেলা সদরের আধুনিক বহুমুখী সমবায় মার্কেটের পার্কিং সাইটে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। গত ০৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে ব্যাংকার মো. আরিফুল ইসলামকে হামলা করে। এতে ০৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। কৃষি ব্যাংকের ম্যানেজার আব্দুল্লা আল রুমানের সভাপতিত্বে ও সোস্যাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. ফরিদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবীনগর উপজেলাস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আশরাফুল ইসলাম, ব্রাক ব্যাংকের ম্যানেজার সুমন, ইসলামি ব্যাংকের ম্যানেজার আবু নোমান কাউছার, রুপালী ব্যাংকের ম্যানেজার আশিকুর রহমান, অগ্রনী ব্যাংকের ম্যানেজার আব্দুল জব্বার, আল-আরাফা ইসলামি ব্যাংকের ম্যানেজার আলাউল হকসহ অন্যান্যারা।এ সময় উপস্থিত ব্যাংকাররা খুনিকে কেন এখনো গ্রেফতার করা হয়নি এজন্য হতাশা প্রকাশ করে কঠোর হুশিয়ারি দিয়ে পর্যায়ক্রমে কর্ম বিরতিসহ একাধিক কর্মসূচী গ্রহনের কথা জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71