জেলার খবর
খানসামায় কৃষকদের মাঝে রোপা আমনের চারা,গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুরের খানসামা উপজেলায় রোপা আমন চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন। সাবেক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলা বিএনপির অন্যতম নেতা সরিফুল ইসলাম প্রধান,এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ কর্মসূচির আওতায় মোট ১,৫৮০টি বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী কৃষককে ৫টি করে রোপা আমনের চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি বাঁশের খুঁটি প্রদান করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, কৃষি বিভাগের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উন্নত জাতের রোপা আমন চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ
ফোন : 01711144421 / 01671112000
ই-মেইল: somoyrubel@gmail.com
somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
Developed by SoftStation71