logo

জেলার খবর

বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিদেশি ম/দ সহ কোটি টাকার পাজেরো জব্দ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, একটি বিলাসবহুল পাজেরো গাড়িসহ রাসেল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কোটি টাকা মূল্যের একটি পাজেরো গাড়িতে বহন করা ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তার রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাইনুদ্দিন দুলালের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দিয়েছেন।পুলিশ জানায়, জব্দ করা মদের মধ্যে স্পেন ও ফ্রান্সে উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের দামি বিদেশি মদ রয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, “নিকট অতীতে বাঞ্ছারামপুরে এত বড় বিদেশি মদের চালান আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মদের মধ্যে স্পেন ও ফ্রান্সের তৈরি বিভিন্ন ধরনের দামি মদ রয়েছে। পাশাপাশি যে পাজেরো গাড়িতে করে মাদক বহন করা হচ্ছিল, সেটিও জব্দ করা হয়েছে। এ ঘটনার মূল হোতা কারা, সে বিষয়ে তদন্ত চলছে।থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি


সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com


somoybanglar  is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

Developed by SoftStation71