জেলার খবর
শরণখোলা উপজেলায় বহু-অংশীজনীয় মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
মৎস্যজীবিদের জীবন মান উন্নয়নের বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নে মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়। ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণী পেশার মৎস্যজীবী, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও মৎস্যজীবী নেটওয়ার্কের প্রতিনিধিদের সমন্বয়ে শরণখোলা উপজেলার মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস । উত্তরণের ফিশ নেট প্রকল্পের এ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। উত্তরণ ফিশ নেট প্রকল্পের এরিয়া ম্যানেজার নাজমিন নাহার সূচনা বক্তব্য রাখেন। তিনি মৎস্যজীবীদের জেলে কার্ড প্রাপ্তি, ভূমিহীন মৎস্যজীবীদের সরকারি খাস জমি, জেলে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন, জল মহলের ইজারা, জলবদ্ধতা নিরসন, সামাজিক সুরক্ষা জাল কর্মসূচিতে প্রান্তিক জেলে পরিবারদের অন্তর্ভুক্ত করন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মৎস্যজীবী নেটওয়ার্কের সভাপতি মোঃ দুলাল ফরাজি সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলেন মৎস্যজীবী ভূমিহীনদের ৬০০ খাস জমির আবেদন জমা আছে এগুলোর বন্দোবস্তের ব্যবস্থা করলে ভূমিহীন মৎস্যজীবীরা একটু মাথা গোজার ঠাই পাবে। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার বলেন একটি রাজস্ব সভা ডেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলে নিবন্ধন নিয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস বলেন আগামী সপ্তাহে জেলে নিবন্ধনের কাজ শুরু হবে সপ্তাহে একদিন এ সময় উপস্থিত ছিলেন পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খাদেমুল ইসলাম নির্বাহী সদস্য মহিউদ্দিন বাদল সহ নেটওয়ার্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি