জেলার খবর
মৌলভীবাজারে ৪ অনলাইন জু/য়া/রি আটকনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় র্যাব-৯ এর অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে।এ সময় জব্দ করা হয়েছে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি টিম উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৯, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি কমান্ডার এএসপি মো. আরিফুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল রবিরবাজারস্থ দক্ষিণবাজারে অবস্থিত ব্রাদার্স টেলিকমে অভিযান চালায়। অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। আটকরা হলেন পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে মো. সোয়েব আহমেদ (৩৮) ও টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহর ছেলে আব্দুল বাসিত (৩৬)। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটক আসামিদের শুক্রবার দুপুরে আদালত প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
336 × 400 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি