জেলার খবর
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে আবদুর রহমান কৃষি কর্মকর্তা নি/হ/তনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাইপাস সড়ক চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুমন জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে সুমন শশুর বাড়ি থেকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা দেয়। যাত্রা পথে তার মোটরসাইকেলটি উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিক-আপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরে বেগমগঞ্জ থানা সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। রাত ৯টা নিজ বাড়িতে জানাযায় ও দাফন করা হবে বলে পরিবারের লোকদের থেকে জানা যায়।
ADVERTISEMENT
970 × 90
1 / 3
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি