জাতীয়
পাবনার সাঁথিয়ায় সালিশে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাতনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নামে মামলা| পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সালিশ বৈঠকে এক ব্যক্তিকে প্রকাশ্যে জুতা দিয়ে ২০টি আঘাত করার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম হাঁড়িয়াকাহন গ্রামে এই সালিশের ঘটনা ঘটে। গত শনিবার (১৮ জুলাই) রাতে মামলার বিষয়টি প্রকাশ পায়। মামলার বিষয়টি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ও নিশ্চিত করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (১৩ জুলাই) ভুক্তভোগী মহব্বৎ আলী খাঁর স্ত্রী রোজিনা খাতুন সাঁথিয়া থানায় অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ মামলাটি রুজু করে।অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী এরশাদ আলীর প্রতিবন্ধী বোনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গত ১২ জুলাই সন্ধ্যায় গ্রামে একটি সালিশ বৈঠক হয়। মামলার বাদীর অভিযোগ, সালিশে তার স্বামী মহব্বৎ আলী খাঁকে প্রকাশ্যে ২০টি জুতার আঘাত করার সিদ্ধান্ত দেওয়া হয়। তিনি উপস্থিত সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেও সালিশকারীরা সিদ্ধান্ত থেকে সরে আসেননি। এক পর্যায়ে সালিশ স্থল ত্যাগ করতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এবং ভয়ভীতি দেখানো হয়।
অভিযোগে আরও বলা হয়, সালিশকারীদের নির্দেশে দুই ব্যক্তি মহব্বৎ আলী খাঁকে প্রকাশ্যে ২০টি জুতার আঘাত করেন। পরে তিনি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।মামলায় গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টার, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক, বর্তমান ইউপি সদস্য আরশেদ আলীসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে একই ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর ভাই এরশাদ আলী বাদী হয়ে ধর্ষণচেষ্টাকারী অভিযুক্ত মহব্বৎ আলী খাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক একটি মামলা দায়ের করেছেন।অভিযোগ করা হয়, গত ১২ জুলাই দুপুর ১২টার দিকে অভিযুক্ত মহব্বত খাঁ কাঁঠাল কাটার অজুহাতে ভুক্তভোগীর বাড়ি থেকে একটি কাচি নিয়ে যান। পরে বাড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী একা থাকার সুযোগে তিনি ঘরে ঢুকে তাকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় সালিশের মাধ্যমে ২০টি জুতা পেটা করা হয়।এ বিষয়ে গৌরিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব মাস্টারের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তার বক্তব্য পাওয়া যায়নি।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি