জাতীয়

মাদক মুক্ত সমাজ গড়তে ফুটবল খেলার গুরুত্ব তুলে ধরলেন এমপি
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদককে না বলে একটি সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল।শুক্রবার (১৭ জুলাই) ধোবাউড়ার শহীদ শাহজাহান উপজেলা মিনি স্টেডিয়ামে 'ধোবাউড়া সদর রি-ইউনিটি ফুটবল প্রিমিয়ার লিগ-সিজন ৬' এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​সংসদ সদস্য বলেন, “আমরা ধোবাউড়াকে একটি মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে মাঠ থাকবে খেলোয়াড়দের পদচারণায় মুখর এবং তরুণ প্রজন্ম খেলাধুলায় মগ্ন থাকবে। আমরা চাই আমাদের ধোবাউড়ার মানুষ মাদক থেকে দূরে থাকুক এবং সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণে ভূমিকা রাখুক।”​তিনি আরও বলেন, সারা বাংলাদেশে আমাদের মেয়েরা ফুটবল খেলে দেশের নাম উজ্জ্বল করছে। আমি চাই ধোবাউড়ার ছেলেরাও সারা বাংলাদেশে তাদের পরিচিতি লাভ করুক। এই ফুটবল খেলার মাধ্যমে ধোবাউড়া পুনরায় দেশজুড়ে নতুন পরিচিতি পাবে বলে আমি আশাবাদী।​খেলার আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সুস্থ ধারার এই প্রতিযোগিতাকে উপভোগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার, মোশারফ হোসেন,সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ আবুল ফজল,সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কছিম উদ্দিন, সাবেক সভাপতি, রি ইউনিটি ফুটবল লীগ আব্দুল কাদির ফকির, চেয়ারম্যান প্রার্থী, ২নং গামারীতলা ইউনিয়ন মো: কামাল সরকার প্রমূখ্য।​উল্লেখ্য,ধোবাউড়া সদর রি-ইউনিটি ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলাটির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এই আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ADVERTISEMENT

336 × 400 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি