বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
খেলা
সময় বাংলার |
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দেশজুড়ে নেমে এসেছে হতাশার ছায়া।
শিরোপা হারানোর ধাক্কায় রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই প্রবীণ সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)। এছাড়া আরও একজন সমর্থক গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যায় মনসেরাত এলাকায় ৬৭ বছর বয়সী এক সমর্থক হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন যে ৫ কারণে বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারাল আর্জেন্টিনা এর আগে বিকেলে ৮৮ বছর বয়সী আরেক প্রবীণ সমর্থক শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিলে দীর্ঘ সময় চিকিৎসার পর তারও মৃত্যু হয়। এদিকে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বুয়েনস আইরেসের আলভারেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ফাইনাল শেষে রাজধানীর ওবেলিস্ক চত্বরে হাজারো সমর্থক জড়ো হলে সেখানে হতাশা ও উত্তেজনার মধ্যে কয়েকটি অপ্রীতিকর ঘটনাও ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি প্রায় ১৩ ফুট উঁচু স্থান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার বাঁ পায়ে ভাঙন ধরা পড়েছে। এ ছাড়া অতিরিক্ত মদ্যপান, ধাক্কাধাক্কি ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। জরুরি সেবা সংস্থাগুলো আহতদের চিকিৎসা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর এমন মর্মান্তিক ঘটনার জেরে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ সমর্থকদের সংযম বজায় রাখার এবং যেকোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা
নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য
হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ
কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫
মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু
এঞ্জো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের আর্জেন্টিনা
গোল্ডেন গ্লাভস,গোল্ডেন বল,গোল্ডেন বুট,জিতলেন কারা ?
দ্বিতীয় বিশ্বকাপ জিতল স্পেন,২০১০-এর সাথে ৭ মিলের কারণে!
ইসরায়েলিদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ফাইনালের মহারণে আর্জেন্টিনা–স্পেন: ইতিহাস, পরিসংখ্যান নাকি দুই প্রজন্মের যুদ্ধ কার হাতে উঠবে বিশ্বকাপ?
১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল- ৯ম ব্যালন ডি'অরের হাতছানি মেসির
সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক সেমিফাইনাল
মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত