জেলার খবর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ময়মনসিংহ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদনশফিকুল ইসলাম শফিক
সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল) ময়মনসিংহ জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে। বুধবার (২২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।অনুমোদিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট মো. খন্দকার বদরুল আলমকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. আরিফুল ইসলাম হৃদয়কে সদস্যসচিব মনোনীত করা হয়েছে।
অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে জেলার সব উপজেলা কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগীয় কমিটি ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা অনুসারে কার্যক্রম পরিচালনা করতে হবে।এতে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্রবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী কমিটির সদস্য বৃদ্ধি, পরিবর্তন কিংবা কমিটি বাতিলের ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করবে।নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল)-এর চেয়ারম্যান সোলায়মান মিয়াঁ এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত অনুমোদনপত্রে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে সম্প্রসারণে নবগঠিত কমিটির প্রতি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি