জাতীয়
হালুয়াঘাট পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনএম,এ মালেক
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর বাজারে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও হালুয়াঘাট পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, বাজার কমিটির প্রতিনিধিসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।উদ্বোধনের পর একটি সচেতনতামূলক র্যালি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে বাজারে ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা, প্লাস্টিক ও বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, পরিচ্ছন্ন বাজার গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন বাজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি বলেন, পরিচ্ছন্নতা অভিযানকে নিয়মিত কার্যক্রমে পরিণত করা হবে। বাজারের পরিবেশ সুন্দর রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি