জাতীয়

রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন:স্পিকার-স্বাস্থ্যগত কারণে
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

News image
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর বিকেলে সাড়ে ৫টায় জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে স্পিকার এ কথা বলেন।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে চারটার দিকে তিনি রাষ্ট্রপতির স্বাক্ষর করা পদত্যাগপত্রটি নিয়ে জাতীয় সংসদ ভবনে আসেন এবং জাতীয় সংসদের স্পিকারের হাতে তা জমা দেন। এ সময় তিনি জানান, মূলত গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই রাষ্ট্রপতি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্পিকার সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন বলে জানান।পদত্যাগপত্রে বলা হয়েছে, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক রোগ শনাক্ত হয়েছে। এই ব্যাধির কারণে তিনি মাঝেমধ্যেই ক্ষণিক অচেতন হয়ে পড়েন। রোগসমূহের প্রাদুর্ভাবজনিত শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না এবং তাঁর দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন। এ অবস্থায় সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

এর আগে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে আজ দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকা ফিরেন হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে ৯০ দিনের মধ্যে সংসদে নির্বাচনের মাধ্যামে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটাই সংবিধানের নিয়ম।’

স্পিকার আরও বলেন, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছেই করবেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করেন।সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছি। যখন স্পিকার হিসেবে শপথ নিয়েছি তখনই সংবিধানের নিয়ম অনুযায়ী এই শপথ নিতে হয়। কোনো চেয়ারই শূন্য থাকে না। তাই এখন থেকে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার রাষ্ট্রপতি পদত্যাগ

সংশ্লিষ্ট সংবাদ: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

১০ মিনিট আগে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

১৬ জুলাই ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

১২ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় : স্পিকার

০৬ জুলাই ২০২৬

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে স্পিকারের শোক

০৬ জুলাই ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

২৪ জুন ২০২৬

স্পিকারের সঙ্গে দ. কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২৩ জুন ২০২৬

পানিসংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

১০ জুন ২০২৬

মন্ত্রী নোয়াখালীতে বিয়ে করবেন কিনা, সংসদে জানতে চাইলেন স্পিকার

০১ এপ্রিল ২০২৬

গোলাপকে যে নামেই ডাকা হয় সুগন্ধ থাকবেই : স্পিকার

২৮ মার্চ ২০২৬

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

১২ মার্চ ২০২৬

বিএনপি থেকে পদত্যাগ করলেন স্পিকার হাফিজ উদ্দিন

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি