জেলার খবর

শরণখোলায় প্রাইভেট হসপিটাল থেকে নার্সের ম/র/দে/হ উদ্ধার
মোঃ শামীম হাসান সুজন

মোঃ শামীম হাসান সুজন

শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

বাগেরহাট জেলার শরণখোলার একটি প্রাইভেট হসপিটালের ওয়াশ রুমের দরজা ভেঙে নার্সের মরদেহ উদ্ধার করা হয় । শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তায় গ্রামীণ জেনারেল হসপিটালে কর্মরত ছিলেন হাসিনা খানম (৩৪)।

হাসিনা খানমের স্বামী উত্তর তাফালবাড়ি গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার (৩০) জানান আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪ টার সময় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালের ওয়াশরুমের দরজা ভেঙে হাছিনা খানমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অন্তরা দাস মৃতঃ ঘোষণা করেন। ডাঃ অন্তরা দাস বলেন শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। নার্স নাসিমা খানমের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেশপাড়া গ্রামে। তার পিতার নাম মৃতঃ রফিক শেখ। তার দুই ছেলে রয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন হাসিনা খানমের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। হাসিনা খানমের মৃত্যুর বিষয়ে গ্রামীন জেনারেল হসপিটালের পরিচালকদের কাছে জানার জন্য গেলে তাদেরকে তখন কাউকে পাওয়া যায়নি।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি