logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

প্রবাসে বাংলা

কয়েক মিনিটে মিলবে সুবিধা,পাবেন মিশরের ভিসা,১১৮ দেশের নাগরিক

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

News image
সংগৃহীত

মিশরের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী মাসেই উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় ১১৮টি দেশের নাগরিক মিশরের বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।

গত সোমবার টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী শরীফ ফাতহি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এত দিন বিদেশি যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে ভিসার স্টিকার কিনে নির্ধারিত ফি পরিশোধ করতেন। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ার পরিবর্তে কিউআর কোডভিত্তিক ডিজিটাল সিস্টেম চালু করা হবে।

তিনি জানান, ভ্রমণকারীরা মিসরে পৌঁছানোর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে অনলাইনে ভিসার আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। আবেদন সম্পন্ন হলে তাদের একটি কিউআর কোড দেওয়া হবে, যা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা স্ক্যান করে দ্রুত ভিসা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রয়োজনে ট্যুর অপারেটররাও তাদের গ্রাহকদের পক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন|

মন্ত্রী আরও জানান, বর্তমানে চালু থাকা ই-ভিসা ব্যবস্থাও বহাল থাকবে। ফলে ই-ভিসা এবং নতুন ডিজিটাল অন-অ্যারাইভাল—উভয় ব্যবস্থাই সমান্তরালভাবে পরিচালিত হবে। এর ফলে বিমানবন্দরে ভিড় ও দীর্ঘ সারি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে সরকার।

শরীফ ফাতহি বলেন, নতুন প্ল্যাটফর্মটি আগস্টের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে চালু হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, কোন কোন দেশের নাগরিক অন-অ্যারাইভাল ভিসা পাবেন, তা নিরাপত্তা, পর্যটন সম্ভাবনা এবং পারস্পরিক কূটনৈতিক সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। এ বিষয়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

বর্তমানে মিশর বিভিন্ন ভিসা সুবিধার মাধ্যমে বাংলাদেশসহ প্রায় ১৮০টি দেশের নাগরিককে সহজ শর্তে প্রবেশের সুযোগ দিচ্ছে। সরকার ভবিষ্যতে আরও বেশি দেশের জন্য ভিসা সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও করছে।

সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, নতুন ডিজিটাল ভিসা-অন-অ্যারাইভাল প্ল্যাটফর্ম প্রথমে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও এটি সম্প্রসারণ করা হবে।

নতুন ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দরের সেলফ-সার্ভিস কিয়স্ক, নির্ধারিত ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য জমা দিতে পারবেন। এরপর অনলাইনে ভিসা ও সার্ভিস ফি পরিশোধ করে একটি কিউআর কোড সংগ্রহ করবেন, যা আগমনের পর পাসপোর্ট নিয়ন্ত্রণ কেন্দ্রে স্ক্যান করা হবে।

মিশর সরকার মনে করছে, এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে ভিসা প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, বিমানবন্দরের চাপ হ্রাস পাবে এবং বিদেশি পর্যটকদের জন্য আগমনের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

২০২২ সাল থেকে পর্যায়ক্রমে বিদেশিদের জন্য প্রবেশ-প্রক্রিয়া সহজ করে আসছে মিশর। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা শেনজেনভুক্ত কোনো দেশের বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসাধারীদের জন্যও বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়। এ ছাড়া ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর পাশাপাশি শার্ম আল-শেখ ও তাবাসহ কয়েকটি পর্যটন গন্তব্যে বিশেষ প্রবেশ সুবিধাও চালু করা হয়।

কয়েক মিনিটে মিলবে সুবিধা,পাবেন মিশরের ভিসা,১১৮ দেশের নাগরিক
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান

২

সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা

৩

শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার

৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার

৫

পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা

৬

রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬

৭

ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি

৮

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩

প্রাণহানি বেড়ে ৭২,মরক্কো থেকে সাঁতরে স্পেনে

প্রাণহানি বেড়ে ৭২,মরক্কো থেকে সাঁতরে স্পেনে

জনগণই শায়েস্তা করবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের: যুবদল সভাপতি

জনগণই শায়েস্তা করবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের: যুবদল সভাপতি

অর্ধগলিত ম/র/দে/হ জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর

অর্ধগলিত ম/র/দে/হ জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর

আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে

আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগের পর সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগের পর সাহাবুদ্দিন

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পলাতক শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পলাতক শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে

চিকিৎসার জন্য যাবেন বিদেশে,আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চিকিৎসার জন্য যাবেন বিদেশে,আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেনাসদর

নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেনাসদর