logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

প্রবাসে বাংলা

চিকিৎসার জন্য যাবেন বিদেশে,আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

News image
গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে রাজধানীর গুলশানে নিজের বাসভবনে উঠবেন তিনি। চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির। শনিবার (২৫ জুলাই) একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরই মধ্যে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার। একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন তিনি।

মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। ওই বাসার পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

গতকাল বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলন শেষে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন রাষ্ট্রপতি কে হবেন—দলীয় কেউ নাকি বাইরের কোনো ব্যক্তি—তা দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, সংবিধান ও প্রচলিত আইন মেনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফলে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলেও জানান আইনমন্ত্রী।

স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ শূন্য থাকার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী, মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন তিনি।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর হাফিজ উদ্দিন আহমদ সেখানে অফিস করবেন। রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন—দুটিই বঙ্গভবন কমপ্লেক্সে হলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনেই থাকবেন।বঙ্গভবন থেকেই রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। বিদেশি রাষ্ট্রদূতেরা সেখানে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন, বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং জাতীয় দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে রাষ্ট্রীয় অনুষ্ঠানও হয়।ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আজ রোববার বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর দুপুর সাড়ে ১২টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

চিকিৎসার জন্য যাবেন বিদেশে,আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার

৩

মনপুরায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ‘চাকরিচ্যুতির’ অভিযোগে সংবাদ সম্মেলন, চাকরি ফিরে পেতে এমএলএসএস সেলিমের আকুতি

৪

বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।

৫

দিরাই বাজারে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

৬

সাইফুর রহমান ক্ষণজন্মা,তিনি অসম্ভবকে সম্ভব করে ভ্যাট প্রচলন চালু করেছিলেন/ জি কে গউছ, হুইপ জাতীয় সংসদ

৭

শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা

৮

নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য

প্রাণহানি বেড়ে ৭২,মরক্কো থেকে সাঁতরে স্পেনে

প্রাণহানি বেড়ে ৭২,মরক্কো থেকে সাঁতরে স্পেনে

জনগণই শায়েস্তা করবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের: যুবদল সভাপতি

জনগণই শায়েস্তা করবে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের: যুবদল সভাপতি

অর্ধগলিত ম/র/দে/হ জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর

অর্ধগলিত ম/র/দে/হ জঙ্গলে পড়েছিল অজ্ঞাতপরিচয় নারীর

আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে

আরব আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগের পর সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন পদত্যাগের পর সাহাবুদ্দিন

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পলাতক শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে

ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল পলাতক শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে

নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেনাসদর

নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেনাসদর

মেসি বিশ্বকাপ শেষে সতীর্থদের বিশেষ উপহার দিলেন!

মেসি বিশ্বকাপ শেষে সতীর্থদের বিশেষ উপহার দিলেন!