জেলার খবর

রাণীশংকৈল হাসপাতালে এলো অ্যান্টিভেনম, মিলেছে ১৭টি ইনজেকশন
হাসিনুজ্জামান মিন্টু

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

দীর্ঘ প্রায় তিন মাসের সংকট কাটিয়ে অবশেষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছেছে, যা সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যবহার করা হবে।তিনি আরও জানান, হাসপাতালের জন্য মোট ৪০টি অ্যান্টিভেনম ইনজেকশনের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে ভবিষ্যতে রোগীদের চিকিৎসা দিতে আর কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অ্যান্টিভেনমের অভাবে সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে ইনজেকশন সরবরাহ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি