জেলার খবর
স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী-সাখাওয়াত হোসেন বকুলসুজন হায়দার
সিনিয়র করেসপন্ডেন্ট, বাগেরহাট
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
হঠাৎ আকস্মিক বাগেরহাটের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল)। কিছু বোঝার আগেই শনিবার (২৫ জুলাই) বেলা ১টা ৩০ মিনিটে মাননীয় মন্ত্রী আকস্মিক পরিদর্শনের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করে প্রথমে খাবারের মান দেখার জন্য ছুটে যান রান্না ঘরে। সেখানে তিনি রান্না করা খাবার মুখে দিয়ে পরীক্ষা করেন। রান্নাঘর থেকে বের হয়ে রোগীদের সেবার গুণগতমান, পরিচ্ছন্নতা, সময় মত কর্মচারীদের উপস্থিতি, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ,হাসপাতালের দুর্বল অবকাঠামো, চিকিৎসক, নার্স, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মী সংকট সহ যাবতীয় বিষয় ঘুরে ঘুরে দেখেন।
এই প্রথম শরণখোলা উপজেলার ইতিহাসে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (বকুল) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে ঘুরে রোগীদের সাথে কথা বলেন এবং শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যা করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দেন। খুব দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্বল অবকাঠামো,চিকিৎসক, নার্স, পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীর সংকটসহ আধুনিক টেকসই ভবন খুব দ্রুত করার নিশ্চয়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ বাতেন জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বাগেরহাট ৪ আসনের ধানের শীষ মার্কারনমিনি বাবু সোমনাথ দে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাননীয় মন্ত্রী শরণখোলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সন্তোষ জনক মন্তব্য প্রকাশ করেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি