জেলার খবর

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ত্রাণ বিতরণ
শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিগলবাক ও অলীপুর এলাকার বাংলাবাজারে অসহায় ও হতদরিদ্র ৩০টি পরিবারের মাঝে শুকনা খাবার ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ* তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম*, স্থানীয় সাংবাদিক মো. আব্দুল মান্নান, তরুণ সাংবাদিক কাইয়ুম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া* বলেন,“মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মহাসচিব শফিকুল ইসলাম বাবু সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।এদিকে, ৫ নং বাদাঘাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল হাকিম এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে দরিদ্র মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এই সহায়তা বর্তমান সময়ে তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি