জাতীয়

মানবসেবা ব্যতিক্রমী ব্যক্তি আবেদিন
রুবেল ইসলাম তাহমিদ

রুবেল ইসলাম তাহমিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

News image
ছবি: // প্রতিনিধি

দেশ ব্যপি অসুস্থ ও ব্যথায় ভোগা মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদান করেছেন মো. আবেদিন মানুষের সেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করা এই সমাজসেবক দেশের বিভিন্ন এলাকায় অসুস্থ মানুষের খোঁজ পেয়ে তাদের বাড়িতে গিয়ে সহযোগিতা করে থাকেন তিনি।যার ফলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন অল্প দিনে। তার দাবি, তিনি কোনো ধরনের চিকিৎসা বাবদ টাকা-পয়সা, গাড়ি ভাড়া বা অন্য কোনো সুবিধা গ্রহণ করেন না।

মানুষের দোয়া ও ভালোবাসাই তার একমাত্র প্রাপ্তি। সম্প্রতি মানিকগঞ্জ সদরের অনেকেই দীর্ঘদিনের ব্যথা নিয়ে আবেদিন এর সঙ্গে যোগাযোগ করেন।তারা জানান, দুই থেকে তিন বছর ধরে ব্যথায় ভুগছিলেন এবং বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত উপকার পাননি। পরে আবেদিন এর সহযোগিতা নিয়ে স্বস্তি অনুভব করছেন। আবেদিনের সহযোগিতার পর অনেকটা ভালো অনুভব করছেন তারা। মানিকগঞ্জ সদর, বেতলিয়া, মিতরা ইউনিয়ন, বেতলিয়া বাসিন্দা মোঃ কাজী মফিজুর রহমান (মফেল)। তিনি বলেন, “আমি নিজের চোখে দেখেছি রাকিব ও বাবু তার কাছ থেকে সহযোগিতা নিয়েছেন। তারা উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। দীর্ঘদিন ধরে তার ভিডিও দেখতাম, এবার বাস্তবেও মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি খোবই ভালো লাগছে।

এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ভাটরা গ্রামের বাসিন্দা মোঃ জালাল উদ্দিন বলেন, “আমি প্রায় এক বছর ধরে কোমরের ব্যথায় ভুগছিলাম। অনেক চিকিৎসকের শরণাপন্ন হলেও কাঙ্ক্ষিত উপকার পাইনি। আজ আবেদিন ভাইয়ের সঙ্গে দেখা হলে আমি আমার সমস্যার কথা জানাই। তিনি আমাকে সহযোগিতা করেন। এরপর আমি অনেকটা স্বস্তি অনুভব করছি।আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন।এদিকে আবেদিন ব্লগার বলেন, আমার নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি অর্থ আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি । আরো বলেন, “আমি মানুষের সেবা করার চেষ্টা করি। প্রতিদিন অসংখ্য ফোন ও বার্তা আসে, তাই অনেক সময় সবার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয় না। আমার অফিসিয়াল ফেসবুক আইডি ‘আবেদিন ব্লগার ০২’-এ বার্তা দিলে আমি সময়মতো সাড়া দেওয়ার চেষ্টা করি।মানুষের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহর রহমতে যতদিন সুস্থ থাকব, ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করব।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি