জাতীয়
চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: আটক ২রুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার নিতিরা এলাকায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কিশোরটিকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া কিশোরের নাম মো. শাহিন (১৪)। তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি টঙ্গীবাড়ী উপজেলার নিতিরা এলাকায় গণি শেখের ভাড়াটিয়া বাসায় বসবাস করছেন। পুলিশ জানায়, কিশোরকে মতিউর রহমান মাঝির বাড়ির সামনে গাছে বেঁধে রাখা হয়েছিল। উদ্ধার করে তাকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন, মতিউর রহমান মাঝি (৫০), পিতা: মৃত রব মাঝি ও উজ্জ্বল মাঝি (৪৫), পিতা: আব্দুর রশিদ মাঝি, তারা উভয় উপজেলার নিতিরা গ্রামের বাসিন্দা। পুলিশ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি