জেলার খবর

হালুয়াঘাটে হ/ত্যা-চেষ্টা মামলায় গ্রেফতার 'জুলাই যোদ্ধা' ওয়াসেল
স্টাফ করেসপন্ডেন্ট,

স্টাফ করেসপন্ডেন্ট,

সময় বাংলার |

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের গেজেটভুক্ত 'সি' ক্যাটাগরির জুলাই যোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে হালুয়াঘাট থানা পুলিশ।​সোমবার (২৭ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত রাতে উপজেলার ধুরাইল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।থানা সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

​উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত সমর আলীর ছেলে মো. লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।উওর ধুরাইল এলাকার মৃত আবু আসাদের ছেলে মো. এমদাদুল হক মুকুলকে এই ছবি ছড়ানোর জন্য দায়ী করা হয় এবং তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ধুরাইল বাজারের একটি দোকানে যান এমদাদুল হক মুকুল। এ সময় তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়।

​স্থানীয়রা আহত এমদাদুল হক মুকুলকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় আহতের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। গ্রেফতারকৃত ওয়াসেল আহমেদ আজহারও এই মামলার এজাহারনামীয় আসামি।​পুলিশ জানিয়েছে, মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি