জেলার খবর
পাবনায় ডিবি পুলিশে অভিযানে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতারকলিট তালুকদার
পাবনা-জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
পাবনায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ, বিপুল পরিমাণ তামার তার, কোর প্লেট এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার ছুফি উল্লাহ।
তিনি জানান, সম্প্রতি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের রোকমরপুর এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে রবিবার রাত থেকে সোমবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত পাবনা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে উজ্জল (৩৮), একই এলাকার আবেদ প্রামাণীর ছেলে জীবন (২৮), নাটোর জেলার সিংড়া উপজেলার মহম্মদপুর গ্রামের শামজাদ ফকিরের ছেলে আরমান ফকির (৩৮), পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর এলাকার গোলাম মোস্তফা রতনের ছেলে জহুরুল ইসলাম (৩০), পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা রহিমপুর এলাকার তুরাব ফকিরের ছেলে দুলাল ফকির (৩৫), আটঘরিয়া উপজেলার রামেশ্বরপুর দক্ষিণপাড়া এলাকার মোয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩০)। পুলিশ সুপার আরও জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি