জেলার খবর
মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের নতুন তালিকা প্রকাশস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
জিপি- অ্যাড: মো.জাকারিয়া মোল্লা, পিপি- অ্যাড: সুমন মিয়া সরদার মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৭ জন সরকারি আইনজীবীর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ।
গত ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়।
এছাড়াও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভুইয়া।
অতিরিক্ত সহকারি কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন।সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি