জেলার খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনে লৌহজংয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআবুনাসের লিমন
সিনিয়র করেসপন্ডেন্ট
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
আগামী ৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, লৌহজং-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।
সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সরকারি দপ্তরসমূহের সমন্বয়, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ্দৌলা, লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনক সারোয়ার,পদ্মা সেতু (উত্তর) থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন, শিমুলিয় বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক, লৌহজং পল্লী বিদ্যূৎ সমিতির (এজিএম) শবনম ফোয়ারা খান,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার, লৌহজং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সি, লৌহজং উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল, উপজেলা মহিলা বিনপি নেত্রী রোকেয়া বেগম, নৌ পুলিশ কর্মকর্তা , ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা, কোস্ট গার্ড কর্মকর্তা, গ্রাম আদালত লৌহজংয়ের সমন্বয়কারী শিলা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইভা পারভীন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা বেগম, আনসারের কর্মকর্তা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিক্রমপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম তরিকুল ইসলাম , লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভাপতির বক্তব্যে ইউএনও ফারজানা ববি মিতু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটি মর্যাদাপূর্ণভাবে উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভা শেষে দিবসটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি