জেলার খবর
চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
আজ বিকালে ফেনী শহরে দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজনে "চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুল রহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ফেনী জেলার আহবায়ক সাইফ উদ্দিন,জামায়াতের শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম ও সদর আমীর মাওলানা নাদেরুজ্জামান। শেষে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি