জেলার খবর

পীরগঞ্জের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং (হাজিপুর) ইউনিয়নের সিন্দাগড় দুর্গা মন্দিরের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদুর রহমান আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।

মন্দিরের উন্নয়নের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ সময় সংসদ সদস্য মো. জাহিদুর রহমান বলেন, আগামী পাঁচ বছরে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকল সম্প্রদায়ের উন্নয়নে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম মাস্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকসেদ আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মমতাজ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বজির উদ্দিন, সিন্দাগড় দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা মন্দিরের উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের আশা প্রকাশ করেন।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি