জেলার খবর

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যুগ ধরে ১৫ পদের ১৩টিই শূন্য
মনজু বিজয়, চৌধুরী

মনজু বিজয়, চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

News image
/ প্রতিনিধি

জনবল সংকটে ধুঁকছে মৌলভীবাজারের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। অনুমোদিত ১৫টি পদের মধ্যে ১৩টিই দীর্ঘ দের যুগ ধরে শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ কার্যক্রম। দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সব ট্রেড চালু করে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি শিক্ষার্থীদের। প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এসব ট্রেড চালু করা হলে মৌলভীবাজারসহ সিলেট বিভাগের শিক্ষার্থীরা দক্ষতা অর্জয়ের আরও ভালো সুযোগ পাবে।

সূত্রে জানা গেছে, মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকায় অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি বিগত বিএনপি সরকারের সময় একটি প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি স্থাপিত হয় এবং ২০১৩ সালের দিকে কার্যক্রম শুরু করে। দেশের ছয়টি বিভাগে ছয়টি প্রতিষ্ট্রান স্থাপন করা হয়, যার মধ্যে সিলেট বিভাগের প্রতিষ্ট্রানটি মৌলভীবাজারে।প্রতিষ্ট্রানে তিনটি কাজ শেখানো হয় যেমন, সেলাই, কম্পিউটার, এবং বিউটিশিয়ান। প্রশিক্ষনের জন্য পর্যাপ্ত রয়েছে। কিন্তু এই প্রতিষ্ট্রানে প্রশিক্ষকের না থাকায় অনেক ল্যাব রয়েছে ফাঁকা। ময়লা আবর্জনা ও জং ধরে এক সময় এগুলো কালের স্বাক্ষ্যী হয়ে থকবে।শিক্ষার্থীদের দাবি হলো এই ল্যাবগুলো যদি দায়িত্বশীল কর্মকর্তা সঠিকভাবে পরিচালনা করে তাহলে শিক্ষার্থীদের শিক্ষা অর্জন করতে সুবিধা হবে ।

এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য থাকলেও জনবল সংকটে সেই লক্ষ্য পূরণে বাধার মুখে প্রতিষ্ট্রানটি।

অনুমোদিত ছয়টি ট্রেডের মধ্যে বর্তমানে চালু রয়েছে মাত্র তিনটি- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ড্রেস মেকিং ও বিউটিফিকেশন। বাকি ট্রেডগুলো প্রয়োজনীয় প্রশিক্ষক না থাকায় বন্ধ রয়েছে। কারিগরি শিক্ষা প্রতিষ্ট্রানে শিক্ষার্থীরা ছয় মাসের ট্রেনিং নিয়ে কম্পিউটার সেলাই মেশিন এবং বিউটিশিয়ান কাজ শিখতেছে তাদের ইচ্ছা হচ্ছে কাজ শিখে কর্মস্থান বৃদ্ধি করা জন্য।এতে মেশিনারি ওয়ার্কশপ, অটোমোবাইল সহ কয়েক কোটি টাকার বিভিন্ন যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে।সরেজমিনে এ শিক্ষা প্রতিষ্ট্রানে গেলে দেখা যায়, ক্যাম্পাস জুড়ে বুনো ঘাস পুরো ক্যাম্পাস গ্রাস নিয়েছে। এ প্রতিষ্ট্রনের একাধিক বিল্ডিং সংস্কারের অভাবে ময়লা আবর্জনায় ঢেকে আছে। দীর্ঘ দিন

ভক্সপপ: প্রশিক্ষণ শিক্ষার্থীরা।

প্রশিক্ষণ শিক্ষার্থীরা,জানান, বর্তমানে মাত্র তিনটি কোর্স চালু থাকায় অনেকেই নিজেদের পছন্দের বিষয়ে প্রশিক্ষণ নিতে পারছেন না। শিক্ষার্থীদের দাবি হলো এই প্রতিষ্ট্রানকে সুন্দর করে পরিচালনার জন্য এবং বাকি ১৩ আসন পূরণ করলেই শিক্ষা প্রতিষ্ট্রানের সৌন্দর্য ফিরিয়ে আসবে।এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র এর কম্পিউটার প্রশিক্ষক মোঃ শাকিল হোসেন শাওন জানান, “প্রতিষ্ঠানটি সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের উদ্যোগে উদ্বোধন হলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।মৌলভীবাজার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ইনস্টেক্টার মো: শামনুর রহমান বলেন সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের আমলে এ প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ করা হয়। প্রতিষ্ট্রানটির উদ্বোধন হলেও শুরু থেকেই এটি জনবল সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে প্রশিক্ষকের অভাবে অনেক কার্যক্রম ব্যাহত হচ্ছে।মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে অফিসিয়াল চিঠিও পাঠানো হয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘসূত্রতার কারণে স্থায়ী সমাধান হচ্ছে না।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি