বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভশফিকুজ্জামান
গংগাচড়া রংপুর প্রতিনিধি।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ভোটাধিকার, রাজনৈতিক মর্যাদা ও উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুরে নগর জামায়াতের উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব ও গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান। সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্য নেতারা।
এটিএম আজম খান বলেন, মন্ত্রীর বক্তব্যে এমন ধারণা পাওয়া গেছে যে রংপুরের মানুষ বিএনপির পরিবর্তে জাতীয় পার্টি বা জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ায় এ অঞ্চল কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। এমন বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা, স্বাধীন মতপ্রকাশ ও সাংবিধানিক অধিকারকে খাটো করে।তিনি বলেন, কোন দলকে ভোট দেওয়া হবে, সেটি জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দ বা ভোটের সম্পর্ক তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দল-মত নির্বিশেষে দেশের সব অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
রংপুরের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে কর্মসংস্থান ও শিল্পায়ন বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান জামায়াতের এই নেতা।সমাবেশ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাজনৈতিক আনুগত্যের সঙ্গে উন্নয়নকে যুক্ত না করে রংপুরের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, অ্যাসাইনমেন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল গনি, কোতোয়ালি থানা আমির মাওলানা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিক্ষার্থীর মৃ/ত্যু
পূর্বধলায় সারবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ,নি/হ/ত ৪
ঝিনাইদহে দু-পক্ষের সংঘর্ষে আ/হ/ত ১২
মনপুরা অপ্রাপ্ত মাদ্রাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অ/ভি/যো/গ,থানায় মা/ম/লা
পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করে পাষণ্ড পিতা
রিকশার গ্যারেজে বৃদ্ধের র/ক্তা/ক্ত ম/র/দে/হ, তালা দেওয়া ছিল বাইরে
টঙ্গীতে দেশীয় অ/স্ত্র,সহ দুই ছি/ন/তা/ই/কা/রী গ্রে/প্তা/র
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন-ইউএনও
সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিক্ষার্থীর মৃ/ত্যু
পূর্বধলায় সারবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ,নি/হ/ত ৪
ঝিনাইদহে দু-পক্ষের সংঘর্ষে আ/হ/ত ১২
মনপুরা অপ্রাপ্ত মাদ্রাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অ/ভি/যো/গ,থানায় মা/ম/লা
পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করে পাষণ্ড পিতা
রিকশার গ্যারেজে বৃদ্ধের র/ক্তা/ক্ত ম/র/দে/হ, তালা দেওয়া ছিল বাইরে
টঙ্গীতে দেশীয় অ/স্ত্র,সহ দুই ছি/ন/তা/ই/কা/রী গ্রে/প্তা/র
খাল খনন শেষে সাড়ে ৩৭ লাখ টাকা ফেরত দিলেন-ইউএনও