বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

টঙ্গীতে দেশীয় অ/স্ত্র,সহ দুই ছি/ন/তা/ই/কা/রী গ্রে/প্তা/র
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার একটি টহল টিম এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন মেরকুন সাকিন থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পাশে টিএনটি কলোনির মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সাগর (২১) এবং মো. হোসেন (২৬)।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরের পিতার নাম মো. রশিদ মিয়া এবং মায়ের নাম সাথী। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাটিয়ারা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় বসবাস করেন।অপর গ্রেপ্তার মো. হোসেনের পিতা মৃত সুরঞ্জ মিয়া এবং মায়ের নাম হাসি বেগম। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার কইতনপাড়া এলাকায়।পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি