বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

রোববার কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে আসছেন তারেক রহমান। আগামী রোববার (১৬ আগস্ট) তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল নয়টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান।

সকাল ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী।দুপুর ১২টায় পাকুন্দিয়া থেকে কটিয়াদীর উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সাড়ে ১২টায় তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা একটায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর পৌনে দুইটায় কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা দুইটায় সেখানে সরকারের নেওয়া কয়েকটি উন্নয়নকাজের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।বিকেল তিনটায় কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন তারেক রহমান। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর বিকেল চারটায় কিশোরগঞ্জ পুরোনো স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন।১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে এসেছিলেন তারেক রহমান। সে সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমকে সঙ্গে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশ নেন তিনি।তবে জেলা শহর কিশোরগঞ্জে এবারই প্রথম কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে আসছেন তারেক রহমান।সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ছয়টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত আটটার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি