বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
ফ্যামিলি কার্ড শুমারির তালিকা নিয়ে সমালোচনা,নিয়োগ বাতিলের দাবিসাজেদুর রহমান
রাজশাহী, প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
নাটোরের নলডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও সুপারিশের ভিত্তিতে তালিকা তৈরির অভিযোগ তুলেছেন কয়েকজন চাকরিপ্রত্যাশী। তবে উপজেলা প্রশাসনের দাবি, নীতিমালা অনুসরণ করেই মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি নলডাঙ্গা উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে পরিমার্জিত ক্যাপশনসহ নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য ও সমালোচনা শুরু হয়।চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা ও সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ থাকলেও নির্বাচনের ক্ষেত্রে তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।মো. শাকিল খান নামে একজন মন্তব্য করেন, নির্বাচিতদের মধ্যে তার পরিচিত কয়েকজন রয়েছেন, যাদের যোগ্যতা নিয়ে তার প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এস এম শাহিন রেজা নামে আরেক প্রার্থী বলেন, তার দুটি শুমারি করার অভিজ্ঞতা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাও রয়েছে। ভাইভায় করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরও তিনি নির্বাচিত হননি বলে দাবি করেন। তার অভিযোগ, অনভিজ্ঞ ও সুপারিশপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।মো. নাঈম আলী মন্তব্য করেন, মেধার ভিত্তিতে নয়, বরং আত্মীয়-স্বজন ও সুপারিশের মাধ্যমে নির্বাচন করা হয়েছে। একইভাবে সাফি খান, ফারিহা নুর, আঃ সালাম ও ফরিদ হোসাইনসহ আরও কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।মাসুদ রানা নামে এক প্রার্থী দাবি করেন, তিনি এর আগে তিনবার শুমারির কাজে অংশ নিয়েছেন এবং ফার্স্ট ক্লাসে মাস্টার্স পাস করেছেন। তার অভিযোগ, সাক্ষাৎকারে তার পূর্ব অভিজ্ঞতা ও ট্যাব পরিচালনার দক্ষতা ছাড়া তেমন কোনো প্রশ্ন করা হয়নি।
এদিকে, নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা এস এম সান্টু। তার দাবি, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।তবে নলডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তার দাবি, মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করেই নিয়োগ দেওয়া হয়েছে।নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খান বলেন, “নীতিমালার আলোকে মেধা ও অভিজ্ঞদের মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হয়েছে। যদি কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে তা যাচাই-বাছাই করে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ প্রার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা।অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
দেশী জাতীয় মাছের পুকুরে রাতের আঁধারে চু'রি থানায় অ'ভি'যো'গ
লৌহজংয়ে দরিদ্র-ক্ষুদ্র খামারি ও পশুপালকদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ
ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার চো'রা'ই পণ্য জব্দ,গ্রে'প্তা'র ২
সন্ত্রাসবিরোধী মা'ম'লা'য় আ’লীগের সাবেক এমপিসহ গ্রে'প্তা'র ৫
রুপগঞ্জে বিএনপি'র নেতাকর্মীদের বি'ক্ষো'ভ মি'ছি'ল
হরিণ শিকারের মহোৎসব:৪৫ কেজি মাংস,সহ আ'ট'ক ২ পা'চা'র'কা'রী
লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা-পুরাতনঘাট সড়কটির বেহাল অবস্থা
বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃ'ত্যু
দেশী জাতীয় মাছের পুকুরে রাতের আঁধারে চু'রি থানায় অ'ভি'যো'গ
লৌহজংয়ে দরিদ্র-ক্ষুদ্র খামারি ও পশুপালকদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ
ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার চো'রা'ই পণ্য জব্দ,গ্রে'প্তা'র ২
সন্ত্রাসবিরোধী মা'ম'লা'য় আ’লীগের সাবেক এমপিসহ গ্রে'প্তা'র ৫
রুপগঞ্জে বিএনপি'র নেতাকর্মীদের বি'ক্ষো'ভ মি'ছি'ল
হরিণ শিকারের মহোৎসব:৪৫ কেজি মাংস,সহ আ'ট'ক ২ পা'চা'র'কা'রী
লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা-পুরাতনঘাট সড়কটির বেহাল অবস্থা
বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃ'ত্যু