বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃ'ত্যুউচ্চপ্রু মারমা
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে খেদারমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার পাঁচ বছর বয়সী মেয়ে অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
পরে তার বাবা সুজিত বিকাশ চাকমা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে, সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ১২ বছর বয়সী কান্দারা চাকমা। তার বাবা লক্ষ্মীরঞ্জন চাকমা জানান, গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে কান্দারা পানিতে তলিয়ে যায়। এরপর স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর শুক্রবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর জানান, গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে কান্দারা চাকমার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা অনুষ্কার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে নিহত অনুষ্কার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের জলাশয়, নদী ও বন্যার পানির আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
বাঘাইছড়ি ও সাজেকে পানিতে ডুবে দুই শিশুর মৃ'ত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কা'টা পড়ে নারীর মৃ'ত্যু
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জু'য়া'ড়ি'সহ ৬ জন গ্রে'ফ'তা'র
গভীর রাতে পুলিশের অভিযানে ৭৭ পিস ই/য়া/বা-সহ ব্যবসায়ী আ/ট/ক
বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ
বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন,সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী: মীর শাহে আলম
ফ্যামিলি কার্ড শুমারির তালিকা নিয়ে সমালোচনা,নিয়োগ বাতিলের দাবি
গঙ্গাচড়া হাসপাতালে বিদ্যুৎ সংকট নিরসনে জিওনের উদ্যোগ

রোববার কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান