বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
রাঙামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩জন নি'হ'ত,আ'হ'ত ৩উচ্চপ্রু মারমা
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায়।রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। ভোরের দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। পরে পিকআপটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। গুরুতর আহত শোভা চাকমা (৫২), জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।স্থানীয়দের ধারণা, ভোরে সড়কে নিয়ন্ত্রণ হারানোর কারণেই পিকআপটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩জন নি'হ'ত,আ'হ'ত ৩
প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা,নিষিদ্ধ ছাত্রলী'গ নেত্রী গ্রে'প্তা'র
ঝিনাইদহ সীমান্তে ৪ জনকে পু'শইনের চেষ্টা,রুখে দিল বিজিবি
বৃদ্ধা নি'হ'তে'র ঘটনায় পুলিশের তৎপরতায় ৮ ঘণ্টায় গ্রে'প্তা'র ৩
গাঁ'জা সেবন করে স্ত্রীকে প্র'হা'র,মাসের কা'রা'দ'ণ্ড
সরকারি দামে সার মিলছে না,হ্যামি এখন কি করমু ?
দেশী জাতীয় মাছের পুকুরে রাতের আঁধারে চু'রি থানায় অ'ভি'যো'গ
লৌহজংয়ে দরিদ্র-ক্ষুদ্র খামারি ও পশুপালকদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ
ঝিনাইদহ সীমান্তে ৪ জনকে পু'শইনের চেষ্টা,রুখে দিল বিজিবি
বৃদ্ধা নি'হ'তে'র ঘটনায় পুলিশের তৎপরতায় ৮ ঘণ্টায় গ্রে'প্তা'র ৩
গাঁ'জা সেবন করে স্ত্রীকে প্র'হা'র,মাসের কা'রা'দ'ণ্ড
সরকারি দামে সার মিলছে না,হ্যামি এখন কি করমু ?
দেশী জাতীয় মাছের পুকুরে রাতের আঁধারে চু'রি থানায় অ'ভি'যো'গ
লৌহজংয়ে দরিদ্র-ক্ষুদ্র খামারি ও পশুপালকদের মাঝে বকনা ও পশুখাদ্য বিতরণ
ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার চো'রা'ই পণ্য জব্দ,গ্রে'প্তা'র ২
সন্ত্রাসবিরোধী মা'ম'লা'য় আ’লীগের সাবেক এমপিসহ গ্রে'প্তা'র ৫