বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হনিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৌলাই নদীতে চলন্ত হাউজবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশু পর্যটক রুকাইয়া নূরের (১০) ভাসমান মরদেহ অবশেষে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর আজ রোববার ভোর ৫টার দিকে বৌলাই নদীর পিরোজপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুকাইয়া নূর ফরিদপুর জেলার কোতোয়ালি থানার গলচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা ডা. শাহনূর রহমানের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ২১ আগস্ট রুকাইয়াসহ প্রায় ২০ জন পর্যটকের একটি দল ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’ নামের একটি হাউজবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। বিকেল আনুমানিক ২টার দিকে বোটটি বৌলাই নদীর দক্ষিণকুল গোদারাঘাট এলাকা অতিক্রম করার সময় শিশুটি অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয়।
তাৎক্ষণিকভাবে বোটে থাকা পর্যটকরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ওই দিন বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বৌলাই নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রথম দুই দিনেও রুকাইয়ার কোনো সন্ধান মেলেনি।আজ রোববার ভোরে পিরোজপুর গ্রামের বাসিন্দারা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
৪২ ঘণ্টা পর বৌলাই নদী থেকে উদ্ধার হলো শিশু পর্যটক রুকাইয়ার ম/র/দে/হ
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩
রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন
দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড়
৭ বছরের শিশু কন্যাকে ধ'র্ষ'ণে'র চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার
লৌহজংয়ে পানি বাড়ায় ডিঙ্গী নৌকার দাম হাকা’ব্যস্ত কারিগররা
তালাবদ্ধ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চারজনের ম'র'দে'হ
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান,শ্রীপুরে পিকআপ চালকের মৃ/ত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশধারীদের গুলিতে গু'লি'বি'দ্ধ ৩
রিংকি হ'ত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন
তালাবদ্ধ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ চারজনের ম'র'দে'হ
খাগড়াছড়ি ডিবির অভিযানে ২শ পিস ই'য়া'বা সহ আটক-৩
সীমান্তে মা'দ'ক-বিরোধী অভিযানে ৩৯৭ বোতল সিরাপ উদ্ধার
জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন
মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র