বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'রস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
১ বছরের শিশুকে হত্যার পর ফেলে দেয় নদীতে, আসামীর স্বীকারোক্তি মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে শাম্পা খাতুন (২৮) নামে এক নারীকে হত্যার ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে নিহতের এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার কথাও জানিয়েছেন তিনি।
তবে শিশুটির মরদেহ এখনো উদ্ধার হয়নি। গত বুধবার (১৯ আগস্ট) সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় একটি জমির ঝোপের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয়। নিহত শাম্পা নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়। পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলা সংক্রান্ত ঘটনায় শাম্পার স্বামী কারাগারে থাকাকালে মাদারীপুর আদালতে ফারুকের সঙ্গে শাম্পার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ফারুক নিজের বাসা শিবচরের বাখরের কান্দি এলাকায় নিয়ে এসে ধর্ষন শেষে হত্যা করে পরিত্যক্ত একটি স্থানে লাশ ফেলে রাখে। এক বছরের শিশু পুত্রকে হত্যা করে লাশ আড়িয়াল খা নদে ফেলে দেয় বলে ফারুক পুলিশের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের বাবা ছামরুল ইসলাম ২০ আগস্ট শিবচর থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ ও র্যাব-৮ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজৈর থেকে বৃহস্পতিবার রাতে ফারুককে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ফারুকের বাসা থেকে নিহতের স্বর্ণের নাকফুল, রুপার গলার চেইন, একজোড়া জুতা ও পোড়ানো অবস্থায় ওড়না উদ্ধার করা হয়েছে। কয়েক মাস আগে গাড়ি চুরির অভিযোগেও তাকে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিশুটির মরদেহ উদ্ধারে অভিযান চলছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সটঃ মোঃ সালাউদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, মাদারীপুর।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন
মাদারীপুরে নারী হ'ত্যা'র আসামীকে গ্রে'ফ'তা'র
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু
নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা
পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র
নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও
রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে
চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প
জনস্বার্থে ৩৮ শতাংশ জমি দান করলেন আতাউর রহমান,নির্মিত হচ্ছে বিদ্যুৎ স্টেশন
নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা
পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান,৬ জন গ্রে'প্তা'র
নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা,পাশে দাঁড়ালেন ইউএনও
রাতের আঁধারে স্কেভেটর দিয়ে রাস্তা কেটে সাবাড়- জনদুর্ভোগ চরমে
চা উৎপাদনের ভরা মৌসুমে লোডশেডিংয়ে ক্ষতির মুখে চা শিল্প
বৃদ্ধ মাতাকে বাড়ী থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে ছেলে আ'ট'ক
লৌহজংয়ে ইলিয়াস মাঝির মৃ'ত্যু'র রহস্য উদঘাটনে মানববন্ধন