বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
প্রযুক্তি
শামীম হাসান (সুজন)
শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
বাগেরহাট জেলার শরণখোলা থানা পুলিশের সাঁড়াশি তল্লাশিতে ঘরের বউ নিজেই সুকেজ থেকে ইয়াবা বের করে দেয়। আজ ৩১ আগস্ট সোমবার শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালি ইউনিয়নের ২ নং বকুলতলা ওয়ার্ডের দশকুড়া গ্রামের বাবুল হাওলাদারের বাড়িতে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা পুলিশ জানতে পারে বাবুল হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী সুমন হাওলাদারের বউ রুমা বেগম (৩২) ইয়াবা বিক্রি করে। পুলিশ রুমা বেগমের ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় ব্যাপক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে রুমা বেগম বুঝতে পারে পুলিশ ইয়াবা খুঁজে বের করে ফেলবে। ঠিক তখনই গৃহবধূ রুমা বেগম সুকেজ থেকে দশ পিচ ইয়াবা নিজেই বের করে দেয়। গৃহ বধু রুমা অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে চার পিস ইয়াবা বিক্রি করে দশকুড়া গ্রামের নজরুল গাজীর ছেলে মোঃ তামিম গাজী (২০) ও মোঃ স্বপন শেখের ছেলে মোঃ সাব্বির হোসেনের (২৫) কাছে তখন স্থানীয় জনতা তাদেরকে ধরে ফেলে । এই ঘটনায় শরণখোলা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় জনসাধারণ বলছে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম মাদকের বিরুদ্ধে অভিযান সহ আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাপক কাজ করায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযানে এসআই ওমর আলী এএসআই আবু সাইদসহ পুলিশ সদস্যদের ব্যাপক ভূমিকা ছিল।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম,হামে এখন পর্যন্ত মৃ/ত্যু ৪
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞাত পুরুষের ম/রদে/হ উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
মূল্যস্ফীতি কমলেই কি স্বস্তি ফেরে?পরিসংখ্যান ও মানুষের ক্রয়ক্ষমতার হিসাব
লালন থেকে সাঁইজি:গানে গানে মানবতার দর্শন
২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোগী ২৫৯,জনবল সংকট নিরসনে উদ্যোগ
সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণায় সাংবাদিককে গু/লি করে হ/ত্যা
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক
সালথা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু
সাংবাদিক নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রংপুরে সংহতি সমাবেশ
এখন থেকে এই ৪ উপায়ে ফেসবুকে দ্রুত ফলোয়ার বাড়াবে!