বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর চাপ। ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে বর্তমানে অন্তর্বিভাগে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ২৫৯ জনে। অনুমোদিত শয্যাসংখ্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অনেককে শয্যার পরিবর্তে মেঝেতে রেখে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। ক্রমবর্ধমান রোগীর চাপের বিপরীতে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সক্ষমতা নিশ্চিত করা এখন হাসপাতাল কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। রাঙ্গামাটি জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী উপজেলাগুলো থেকেও বিপুলসংখ্যক রোগী এখানে চিকিৎসাসেবা নিতে আসছেন। এতে একদিকে হাসপাতালের ওপর মানুষের আস্থার প্রতিফলন ঘটছে, অন্যদিকে সীমিত জনবল ও বিদ্যমান অবকাঠামো দিয়ে সেবা নিশ্চিত করতে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ভবিষ্যতে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। কোনো কোনো সময়ে ভর্তি রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সীমিত জনবল ও বর্তমান অবকাঠামো দিয়ে বিপুলসংখ্যক রোগীকে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। তাই রোগীর ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় এখন থেকেই কার্যকর পরিকল্পনা গ্রহণ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং নতুন পদ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে, হাসপাতালের জনবল সংকট নিরসন ও প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টির বিষয়টি এগিয়ে নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের নেতৃত্বে হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সভায় হাসপাতালের ক্রমবর্ধমান রোগীর চাপ মোকাবিলা এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার বিষয়গুলো এগিয়ে নেওয়ার উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সেবার সীমাবদ্ধতা নিয়ে মানুষের প্রত্যাশা ও সমালোচনাও বাড়তে পারে। প্রত্যাশিত সেবা না পেলে রোগী ও স্বজনদের অসন্তোষ প্রকাশ করা স্বাভাবিক। তবে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে কর্তৃপক্ষ সচেতন রয়েছে এবং সেগুলো সমাধানে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।কর্তৃপক্ষের আশা, পরিকল্পিত উদ্যোগ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, নতুন পদ সৃষ্টি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে রোগীর বাড়তি চাপ সামলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।হাসপাতাল কর্তৃপক্ষ রাঙ্গামাটিবাসীর সহযোগিতা ও আস্থা কামনা করে জানিয়েছে, রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল এ অঞ্চলের মানুষের নিজস্ব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সীমাবদ্ধতা কাটিয়ে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
২৫০ শয্যার জেনারেল হাসপাতালে রোগী ২৫৯,জনবল সংকট নিরসনে উদ্যোগ
সিনিয়র সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
নেত্রকোণায় সাংবাদিককে গু/লি করে হ/ত্যা
শিবপুরে পুত্রের হাতে পিতা খু/ন সার্টিফিকেট পেলেন এএসআই আরিফুর রহমান
মালিককে না জানিয়েই গাড়ির মালিকানা বদলে দিল বিআরটিএ
অটোরিকশা গ্যারেজে ডা/কা/তি,২০ টি অটোরিকশা ও ১০৪ টি ব্যাটারি নেওয়ার অভিযোগ
মৌলভীবাজারে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার সীমান্তে সতর্ক বিজিবি
লৌহজংয়ে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
শিবপুরে পুত্রের হাতে পিতা খু/ন সার্টিফিকেট পেলেন এএসআই আরিফুর রহমান
মৌলভীবাজারে পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার সীমান্তে সতর্ক বিজিবি
শ্রীমঙ্গলে এমএসআর সামগ্রী সরবরাহে বিতর্ক,তদন্তের দাবি
গরু চুরি-ডা/কা/তি ঠেকাতে বাঁশকল,নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসপি
পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে রেল মন্ত্রী
মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি
বনদস্যু সম্রাট বাহিনীর আস্তানা থেকে চার জেলে উদ্ধার!
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ