logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য

সাজেদুর রহমান

সাজেদুর রহমান

রাজশাহী, প্রতিনিধি

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

News image
ছবি / প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বিস্তৃত বারনই নদীতে হঠাৎ বিপুলসংখ্যক মাছ ভেসে ওঠায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুঁটি, টেংরা থেকে শুরু করে বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ নদীর পানিতে ভেসে উঠতে দেখা যাচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে নদীর বিভিন্ন স্থানে মাছ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকার অনেক মানুষ নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন। কেউ জাল দিয়ে, আবার কেউ বিভিন্ন দেশীয় পদ্ধতিতে ভেসে ওঠা মাছ সংগ্রহ করেন।

তবে হঠাৎ করে বিপুলসংখ্যক মাছ পানির ওপর ভেসে ওঠার প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, নদীর পানিতে বিষাক্ত কোনো পদার্থ মিশে যাওয়ার কারণে মাছগুলো পানির ওপরে উঠে এসেছে। আবার কারও আশঙ্কা, পানিতে কোনো ধরনের গ্যাসের সৃষ্টি হওয়ায় মাছগুলো স্বাভাবিকভাবে পানিতে টিকে থাকতে পারছে না। তবে এসব ধারণার কোনোটি এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে নদী থেকে মাছ ধরে তা খাওয়া নিরাপদ কি না, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত বারনই নদীর পানি ও ভেসে ওঠা মাছের নমুনা সংগ্রহ করে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা প্রয়োজন। একই সঙ্গে নদীর পানিতে মাছ ধরতে বা সংগ্রহ করতে গিয়ে মানুষের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করে প্রয়োজনীয় সতর্কতা জারি করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার এবং বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং মাছ ভেসে ওঠার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ বলেন, “বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে নদীতে মাছ ভেসে ওঠার পেছনে বিষক্রিয়া, গ্যাসের সৃষ্টি নাকি অন্য কোনো পরিবেশগত কারণ রয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহল অব্যাহত রয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা

২

নলডাঙ্গার বারনই নদীতে ভেসে উঠছে বিপুল মাছ ’বিষ প্রয়োগ নাকি গ্যাস-রহস্য ঘিরে চাঞ্চল্য

৩

হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ

৪

কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি দের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

৫

আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ২৫

৭

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

৮

টাঙ্গাইলের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে যুবক মৃত্যু

শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা

শান্তিগঞ্জে বিদ্যুতের তার থেকে আগুন: পুড়লো ৩ পরিবারের বসতভিটা, ক্ষতি ২০ লাখ টাকা

হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ

হামহামের দুর্গম সিতাপে ভাসছিল অজ্ঞাত লাশ

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানে ৫৬ হাজার টাকা জরিমানা।

পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

তিন মাস নিষেধাজ্ঞার পর প্রাণচাঞ্চল্যে সুন্দরবন আজ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

তিন মাস নিষেধাজ্ঞার পর প্রাণচাঞ্চল্যে সুন্দরবন আজ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলের শুভেচ্ছা

রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলের শুভেচ্ছা

মৌলভীবাজারে ভূমি অফিসে হয়রানি সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে

মৌলভীবাজারে ভূমি অফিসে হয়রানি সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে