বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
শামীম হাসান (সুজন)
শরণখোলা, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যে ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন করেছে শরণখোলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, সফল সমবায়ীদের ক্রেস্ট প্রদান সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার উপজেলা সমবায় অফিসার মোঃ জামিল হোসেন মোল্লা সবার উপস্থিতিতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে শেষ হয়। বর্ণাঢ্য র্যালি শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও সফল সমবায়ীদের ক্রেস্ট প্রধান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জামিল হোসেন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন রুপালি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় লিমিটেডের সভাপতি মোঃ এনামুল কবির বলেশ্বর কৃষি সমবায় লিমিটেডের কোষাধ্যক্ষ সালেমা খাতুন শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলার সভাপতি মাওলানা মোঃ সরোয়ার হোসেন বাদল শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর বিনয় কৃষ্ণ থানা অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বিআরডিবি আওতাধীন ইউসিসি লিমিটেড এর উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকার। এসব উপস্থিত ছিলেন বিআরডিবি এর আওতাধীন ইউসিসির সহ-সভাপতি রবিউল ইসলাম আকন বীর মুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম বীর মুক্তিযুদ্ধে হেমায়েত উদ্দিন বাদশাহ সহ এনজিও প্রতিনিধি, সাংবাদিক। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা ও সফল সমবায়ীদের ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান
ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নি/হ/ত -৩
রাঙ্গামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রে/ফ/তা/র
চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় আমজাদ হোসেন
ফল্ট লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল পল্লী বিদ্যুতের লাইনম্যানের
ছাত্রলীগের অবরোধের প্রতিবাদে সুরুজ্জামানের নেতৃত্বে যুবদলের অবস্থান
সিরাজগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
নওগাঁয় বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রে/প্তা/র-৩
সরকারি কলেজ বিএনসিসির ৭ ক্যাডেটকে সার্টিফিকেট প্রদান
সিরাজগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
৫৫তম জাতীয় সমবায় দিবসে স্বীকৃতি
পীরগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপিত
পটুয়াখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
কালিয়াকৈরে নয়ন মৃধা বৃওি পরীক্ষা অনুষ্ঠিত
নানিয়ারচরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে,বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা