বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ভোলার চরফ্যাশন পৌর শহরে আদালত প্রাঙ্গণের পশ্চিম পাশে অবস্থিত পাঁচতলা ভবনের মালিক মো. মিজানুর রহমান নিখোঁজ হয়েছেন। গত রোববার বিকেলে বাসা থেকে বাজারে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় অপহরণের আশঙ্কা প্রকাশ করে তাকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার স্ত্রী।
নিখোঁজ মিজানুর রহমানের স্ত্রী সুলতানা আফরোজ চরফ্যাশন সরকারি টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষিকা।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সুলতানা আফরোজ জানান, গত রোববার বিকেলে মিজানুর রহমান বাসা থেকে চরফ্যাশন বাজারে যান। সন্ধ্যার পরও তিনি বাসায় না ফেরায় তাকে একাধিকবার ফোন করা হয়। তবে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যরা বাজারসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বিষয়টি জানিয়ে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।সংবাদ সম্মেলনে সুলতানা আফরোজ বলেন, তার স্বামীর সঙ্গে আপন ভাই মনির বেপারী ও আকবর বেপারীর দীর্ঘদিন ধরে পাঁচতলা ভবনের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরেই তার স্বামী নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। তিনি দ্রুত তার স্বামীকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত আছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের ম/র/দে/হ উদ্ধার,আ'ট'ক ৫
হতদরিদ্র পরিবারের পাশে আলহাজ হযরত আলী মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন
রূপগঞ্জে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হা/ম/লা,ভা'ঙ'চু'র ও লুটপাট
রানীশংকৈলে ২৬০ ই/য়া/বা-সহ তিনজন গ্রে'প্তা'র
চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ,অ'প'হ'র'ণে'র আশঙ্কা পরিবারের
আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না-প্রতিমন্ত্রী পুতুল
ভ্রাম্যমান আদালতে এক নারীসহ ৮ মা/দ/ক সেবীকে বিভিন্ন মেয়াদে কা'রা'দ'ণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অ'বৈ'ধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম
রূপগঞ্জে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হা/ম/লা,ভা'ঙ'চু'র ও লুটপাট
রানীশংকৈলে ২৬০ ই/য়া/বা-সহ তিনজন গ্রে'প্তা'র
ভ্রাম্যমান আদালতে এক নারীসহ ৮ মা/দ/ক সেবীকে বিভিন্ন মেয়াদে কা'রা'দ'ণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অ'বৈ'ধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম
কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অ'ভি'যো'গ
কালিয়াকৈরে মা/দ/ক ও অ/স্ত্র সহ গ্রে'ফ'তা'র -৬
জমি দখলের অ'ভিযোগ,কথা বলতে গিয়ে হু/ম/কি-ক্ষমতার জোর কোথায়?
সাংবাদিকের ওপর হা/ম/লা/র অ'ভি'যো'গ,থা'না'য় মা'ম'লা করতে গিয়ে পাল্টা মা/ম/লা/র হু/ম/কি