বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার ও অর্ধোহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হযরত আলী।দীর্ঘদিন ধরে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিজেও গুরুতর অসুস্থ। এই অভাবের সংসারে রয়েছে এক শারীরিক প্রতিবন্ধী সন্তান। সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে পরিবারটির ওপর নেমে আসে ঘোর অমানিশা। চরম অসহায়ত্ব ও মানসিক ট্রমার মধ্যে দিয়ে দিন পার করছিল তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির এই হৃদয়বিদারক ও দুর্বিষহ জীবনযাপনের খবর ছড়িয়ে পড়লে তা আলহাজ হযরত আলীর নজরে আসে। খবর পেয়েই তিনি কালক্ষেপণ না করে রাতের অন্ধকারেই ছুটে যান সেই অসহায় পরিবারের বাড়িতে।সেখানে গিয়ে তিনি কেবল সহমর্মিতাই প্রকাশ করেননি, বরং নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন। ঘটনাস্থলেই তিনি পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সাহায্য তুলে দেন এবং খাবার ও ওষুধসহ যাবতীয় জরুরি খরচের প্রতিশ্রুতি দেন।তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারটি যতদিন টিকে থাকবে, প্রতি মাসে তাদের যাবতীয় প্রয়োজনীয় খরচ বহন করার পূর্ণ দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন।অসুস্থ গৃহকর্তা ও প্রতিবন্ধী সন্তানের ওষুধ এবং পুষ্টিকর খাবারের নিয়মিত সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।উপজেলা বিএনপির এই শীর্ষ নেতার এমন তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি মানবিক পদক্ষেপে স্থানীয় কামারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আলহাজ হযরত আলীর এই উদ্যোগ সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের ম/র/দে/হ উদ্ধার,আ'ট'ক ৫
হতদরিদ্র পরিবারের পাশে আলহাজ হযরত আলী মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন
রূপগঞ্জে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হা/ম/লা,ভা'ঙ'চু'র ও লুটপাট
রানীশংকৈলে ২৬০ ই/য়া/বা-সহ তিনজন গ্রে'প্তা'র
চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ,অ'প'হ'র'ণে'র আশঙ্কা পরিবারের
আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না-প্রতিমন্ত্রী পুতুল
ভ্রাম্যমান আদালতে এক নারীসহ ৮ মা/দ/ক সেবীকে বিভিন্ন মেয়াদে কা'রা'দ'ণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অ'বৈ'ধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম
আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না-প্রতিমন্ত্রী পুতুল
নান্দাইলে সিংরইল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন
মনপুরার উন্নয়নে একাধিক প্রকল্প,ফেরি যোগাযোগ ও আধুনিক জেটির উদ্যোগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায়
নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের যাত্রা শুরু কার্যালয়ের শুভ উদ্বোধন
রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত
মনপুরায় সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ‘চাকরিচ্যুতির’ অভিযোগে সংবাদ সম্মেলন, চাকরি ফিরে পেতে এমএলএসএস সেলিমের আকুতি
বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক এর দ্বি-মাসিক সভা।