বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

পীরগঞ্জে পুলিশকে ধাক্কা,গ্রে'প্তা'র ১

হাসিনুজ্জামান মিন্টু

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হুমকি এবং ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ ওরফে মামুন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মমিনুর রশিদকে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় পুলিশ ও জেলা ট্রাফিক পুলিশের যৌথ চেকপোস্ট চলছিল। বিকেল সাড়ে ৫টার দিকে হেলমেট না পরে মোটরসাইকেল চালিয়ে চেকপোস্ট অতিক্রমের সময় মমিনুর রশিদকে থামানো হয়।

পুলিশের অভিযোগ, এ সময় তিনি মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অনীহা প্রকাশ করেন এবং অসহযোগিতামূলক আচরণ করেন। পরে ট্রাফিক সার্জেন্ট শাজাহান আলী সড়ক পরিবহন আইনে তার বিরুদ্ধে মামলা করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এর কিছুক্ষণ পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পূর্ব চৌরাস্তার সাফ ওয়ান স্পোর্টসের সামনে আবারও পুলিশকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একপর্যায়ে তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শামিম আলমকে প্রাণনাশের হুমকি দেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এ সময় এসআই শামিম আলম প্রতিবাদ করলে মমিনুর তার মোবাইল ফোনে পুলিশ কর্মকর্তার ভিডিও ধারণ করতে থাকেন। স্থানীয় কয়েকজন তাকে শান্ত করার চেষ্টা করেন। তবে একপর্যায়ে তিনি ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়েছে। ধাক্কায় শামিম আলম পাশের একটি দোকানের কাঠের অংশে আঘাত পেয়ে মাথায় চোট পান।পরে পুলিশ তাকে আটক করার উদ্যোগ নিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত এসআই শামিম আলমকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর মঙ্গলবার রাতেই মমিনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি