বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
আলকামা সিকদার কামাল
টাঙ্গাইল থেকে
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
লাল পতাকা মিছিল, আলোচনা সভা ও গণনাটক ‘শকুনের থাবা-লাল পতাকা মিছিল, আলোচনা সভা, স্মৃতিচারণ ও গণনাটক ‘শকুনের থাবা’ মঞ্চস্থসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ধনবাড়ী পৌর শহরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে পৌর শহরে লাল পতাকার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দর্জিপট্টিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নিজেরা করি’র অনুপ্রেরণায় গঠিত ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শামছুল হক। বক্তব্য দেন ‘নিজেরা করি’র সমন্বয়ক ফজলুল হক, ধনবাড়ী কলেজিয়েট মডেল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো. আশরাফ, দৈনিক যুগান্তরের সাংবাদিক এস.এম শহীদ, জেলা কৃষক নেতা ইকবাল হোসেন জুপিটার, ভূমিহীন সমিতি ও বাসদ নেতা আব্দুস সামাদ, জলিল, হায়দার আলী, জমিলা খাতুন, কৃষক মুক্তি সংগ্রাম পার্টির নেতা শরাফত আলী ও সিপিবি নেতা আইয়ুব আলী।
বক্তারা সংগঠনটির দীর্ঘ পথচলা, ভূমিহীন ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ে ভূমিকা এবং গ্রামীণ নারীর অধিকার ও শ্রমের স্বীকৃতি প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা বলেন, মানুষের অধিকার, প্রাপ্যতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের সক্ষমতা তৈরিই ‘নিজেরা করি’র অন্যতম লক্ষ্য।উল্লেখ্য, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর গ্রামীণ দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ থেকে ‘নিজেরা করি’র কার্যক্রমের ভিত্তি তৈরি হয়। ১৯৮০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ‘নিজেরা করি’ নামটির মধ্যেই সংগঠনটির দর্শন নিহিত—নিজেদের সমস্যা নিজেদের উদ্যোগে সমাধান করা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠা।
প্রচলিত ত্রাণ বা সরাসরি সেবাদানের পরিবর্তে সংগঠনটি মানুষের অধিকার ও প্রাপ্যতা নিশ্চিত করা, সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং দরিদ্র ও শোষিত মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। বিশেষ করে গ্রামীণ নারী-পুরুষকে সংগঠিত করে ভূমিহীনদের স্বাধীন ও স্বায়ত্তশাসিত দল বা সংগঠন গড়ে তুলতে সহায়তা এবং উৎপাদনের প্রতিটি ক্ষেত্রে নারীর শ্রমের স্বীকৃতি ও সম্পদে নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে প্রতিষ্ঠানটি।ধনবাড়ীতে ১৯৮২ সাল থেকে ‘নিজেরা করি’র কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অধিকার সচেতনতা ও সামাজিক আন্দোলনে ভূমিকা রেখে আসছে সংগঠনটি।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে যদুনাথপুর ভূমিহীন সাংস্কৃতিক দল গণনাটক ‘শকুনের থাবা’ মঞ্চস্থ করে। নাটকটির মাধ্যমে শোষণ, বঞ্চনা ও অধিকার আদায়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
পীরগাছায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ,পরিবারের আকুতি
নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ধনবাড়ীতে নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
নীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ
মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়
নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন:(বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান