বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
বিশ্ব
আলমগীর হোসেন পাটোয়ারী
পীরগাছা (রংপুর) উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের বড়পানাসিয়া গ্রাম থেকে মোঃ জুয়েল রানা (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জুয়েল রানা বড়পানাসিয়া গ্রামের কৃষক মোঃ হাছেন আলী ও মোছাঃ রোশনা আরা বেগম দম্পতির ছেলে। পরিবার ও থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, নিখোঁজ যুবকের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, ওজন আনুমানিক ৫৫ কেজি এবং মাথার চুল ছোট। তিনি স্বাভাবিক বাংলা ও স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা বলতে সক্ষম।বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও ছেলের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি চালিয়েও তার হদিস মেলেনি বলে জানান পরিবারের সদস্যরা।
এ ঘটনায় নিখোঁজ যুবকের বাবা মোঃ হাছেন আলী বাদী হয়ে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১১১, জিডি ট্র্যাকিং নং- 8P0W95) দায়ের করেছেন। সন্তানহারা মা-বাবা তার সন্ধানে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ জুয়েল রানার সন্ধান পেলে বা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে।
যোগাযোগ: মোছাঃ রোশনা আরা বেগম (মা), মোবাইল- ০১৭০১৯৬৪৩৪৭ / ০১৮৬৫১৫৭৪৫৩ / ০১৩৩৭২১৪৯৮০। ঠিকানা- গ্রাম: বড়পানাসিয়া, ইউনিয়ন: পীরগাছা সদর, থানা: পীরগাছা, জেলা: রংপুর।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
পীরগাছায় মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ,পরিবারের আকুতি
নাগরিক তথ্য অধিকার ফোরাম মধ্যনগর শাখার ২ বছর মেয়াদী কমিটি ঘোষণা
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ধনবাড়ীতে নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
নিজেকে রক্ষা করতে পারলেন না,হাত-পা ভাঙ্গা সহ পুড়িয়ে দিল মোটরসাইকেল!
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কু/পি/য়ে হ/ত্যা
যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে,ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ
দক্ষিণ কোরিয়ায় শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে,মর্যাদার দাবিতে রাজপথে নেমেছেন শ্রমিকেরা
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে
দক্ষিণ কোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃ'ত্যু
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: অলৌকিকভাবে বেঁচে ফিরলেন ১০ জেলে
কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার