বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের পশুর হাট পরিচালনা ও রেলওয়ের জমি ব্যবহার নিয়ে চলমান বিরোধের জেরে ইজারাদার হিফজুল বারি শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পশুর হাটে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক। তিনি উল্লেখ করে বলেন, অলিউর রহমান চৌধুরী বকুলের বিরুদ্ধে বাজারের জায়গা দখল, সরকারি রাজস্ব ফাঁকি, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তোলা হয়।
আরও বলা হয়, বর্তমানে নির্ধারিত গরুর হাটের জায়গা না থাকায় ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে পশুর হাট পরিচালনা করা হচ্ছে। এ বছর গোবিন্দগঞ্জ এলাকার প্রায় ৬৫ জনকে অংশীদার করে জমি ভাড়া নিয়ে হাট পরিচালনা করছেন ইজারাদার শিমুল। তবে এ নিয়ে বকুল বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।এ ছাড়া রেলওয়ের জমিতে অস্থায়ী বাজার পরিচালনা ও অবৈধ স্থাপনা নিয়ে বিরোধের কথাও তুলে ধরা হয়। বাজারের পরিবেশদূষণের কারণে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের প্রতি জোর দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম, ফজলুল করিম বকুল, রুহুল আমীন, ছাদিকুর রহমান, সিরাজ উদ্দিন, আমীন উদ্দিন, আশরাফুর রহমান এনাম, নজির আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, সুমন আহমদ, জুয়েল মেম্বার, মাহবুব আহমদ, আবদুল মমিন, লায়েক আহমদ, ইমাম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পশুর হাটের ইজারাদারের অন্যান্য অংশীদারগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আ/ট/ক
পুকুর থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার,জিজ্ঞাসাবাদের জন্য আ/ট/ক ১
চাঁদের হাটে নিষি'দ্ধ পলিথিন বিরো'ধী অভিযান,৩৫ কেজি পলিথিন জ/ব্দ
বাগেরহাটের রামপালে জমি নিয়ে র/ক্ত/ক্ষ/য়ী সং'ঘর্ঘে প্রাণ গেল যুবকের
নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লা/শ!
মধুপুরে ভাইদের বিরুদ্ধে বোনের বসতঘর পুড়িয়ে দেয়ার অ/ভি/যো/গ
পীরগঞ্জে ই/য়া/বা-ট্যাপেন্টাডলসহ গ্রে/প্তা/র
পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সংরক্ষিত নারী আসনের এমপি ডা.প্রিয়াঙ্কা
সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
ধনবাড়ীতে নিজেরা করি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মৌলভীবাজারে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে মতবিনিময়
নীলফামারীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ
মাভাবিপ্রবির নতুন ওয়েব পোর্টাল উদ্বোধন ও স্মার্ট কার্ড বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে রাঙামাটিতে মতবিনিময়